রাজধানীর মতিঝিলে একটি বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল জলিল (৪৫), তিনি একটি বেসরকারি কোম্পানির ট্রাকের চালক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
- কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার
- * * * *
- বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
- * * * *
- "মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"
- * * * *
- জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন
- * * * *
- আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
- * * * *
ট্রাক
বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরো চারজন।
বরিশালে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন। রবিবার উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুলগেরিয়ায় একটি পরিত্যক্ত একটি ট্রাকের ভেতরে ১৮টি লাশ পাওয়া গেছে। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুলগেরিয়ার পুলিশ এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। ট্রাকটি করে অবৈধ অভিবাসীদের পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বুলগেরিয়ার ইতিহাসে এটি অভিবাসীবিষয়ক সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।
মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারেজ মিয়া (৪৩)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
জয়পুরহাটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নওগাঁর মান্দায় বালবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ফেরিঘাট ট্রাকস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরের চালক।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।