খুলনায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে এই ট্রেন চলাচল করবে। এসব ট্রেন নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ছেড়ে খুলনায় আসবে।
ট্রেন
দিনাজপুর রেলস্টেশনে ‘একতা এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করেছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (১১ নভেম্বর) শেষ বিকেলে সূর্য যখন অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেসময় ঝিনুকের আদলে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছাড়া হয় উদ্বোধনী ট্রেন।
ময়মনসিংহের নান্দাইলে হ্যাকসো ব্লেড দিয়ে রেললাইন কেটেছে দুর্বৃত্তরা। রেললাইনের প্রায় ১৮ ইঞ্চির মতো জায়গা কেটে ফেলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বিজয় এক্সপ্রেস।
দিনাজপুরের চিরিরবন্দরে পায়ে হেটে রেললাইন পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনে কাটাপড়ে জেয়ারউদ্দিন নামে এক পথচারি বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে এ ঘটনাটি ঘটেছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মোড় লেভেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়েছে এক স্টেশন মাস্টারের। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো. আব্দুস সোবহান আকন্দ।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে।