ট্রেন

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১০

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১০

জয়পুরহাট ট্রেন ও বাসের সংঘর্ষে বাসের ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।  দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের নিকট একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে । 

যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

 যশোর প্রতিনিধি:যশোরের খোলাডাঙ্গায় অনির্ধারিত একটি ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু,দুই শিশু সন্তান গুরুতর আহত

ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু,দুই শিশু সন্তান গুরুতর আহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে । এসময় তার দুই শিশু সন্তান গুরতর আহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের অ্যাডভোকেট মতিউর রহমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক ব্যক্তির মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক ব্যক্তির মৃত্যু

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে  অজ্ঞত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। লোকটির পরিচয় এখনো জানা যায়নি। আনুমানিক তার বয়স হবে ৪০ বছর।

ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও পাঁচজন।

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মা-ছেলের

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মা-ছেলের

ঢাকা-ময়মনসিংহ রেলপথের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাইস্কুলের পাশে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে।শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

সিলেটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

সিলেটে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস নামে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের হয়নি বলে সিলেট রেলওয়ে সূত্রে জানা গেছে।

রাজবাড়ী-ভাঙ্গায় আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু

রাজবাড়ী-ভাঙ্গায় আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু

রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রুট পরিবর্তন করে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করবে।

দুটি পণ্যবহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুটি পণ্যবহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর  দু’টি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সংঘর্ষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।