চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ও সৈয়দপুর এবং পৌরসদরের ঈদিলপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
ডুবে
তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন মারা গেছে। সেফ্যাক্স অঞ্চলের লোয়াটায় নৌকাটি ডুবে যায়।
ফ্রান্স-আর্জেন্টিনার শ্বাসরুদ্ধ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নাটকীয় এই ম্যাচে আর্জেন্টিনার গোল উদযাপন করতে গিয়ে রাকিব হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
মাদারীপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আাজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে আছিয়া খাতুন (৪) ও তানিয়া আক্তার (সাড়ে ৩ বছর ) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে পড়ে আছিয়া বিবি নামের শতবর্ষী বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্দুলিতলা গ্রামের সাবেক ইউপি সদস্য ফরজান আলীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজার ডুবে আটজন শ্রমিক নিখোঁজ হয়েছে।
ফায়ার সার্ভিস ডুবুরী দলের অভিযানে আজ সকালে জয়পুরহাটের ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া তন্ময় ও সনজিত নামে দুই জনের মরদেহ উদ্ধার কর হয়েছে। । বুধবার দুপুরে পুরানো কালি প্রতিমা বিসর্জন দেওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হয় তারা।
মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে।
চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছড়ায় পানিতে ডুবে রিদুয়ানুল ইসলাম রিজভী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিজভী নগরীর নাসিরাবাদ এলাকার আমিনুল ইসলাম দৌলতের ছেলে। তার বাড়ি রাউজানের নোয়াজিষপুরের নাদিমপুর গ্রামে। তিনি শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।