সাইবার হামলা, ড্রোন প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তার মতো নতুন ধরনের হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার পাশাপাশি দেশেই ড্রোন উৎপাদনের সক্ষমতা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
ড্রোন
চলতি বছরের আগস্টে লাইপজিগ বিমানবন্দর লক্ষ্য করে চালানো ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে কূটনৈতিক পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট বলেন, আমরা কোনো যুদ্ধে লিপ্ত নই, তবে আমরা প্রতিনিয়ত হাইব্রিড হামলার লক্ষ্যবস্তু হচ্ছি।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে অস্ত্রের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে।শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রাম অ্যাপে জানান, হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন। এ ছাড়া বুচা জেলার হামলাস্থল থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
নেপাল ও তিব্বত সীমান্ত সংলগ্ন ভূমিধস কবলিত এলাকা পর্যবেক্ষণের জন্য দেশটির গিয়িরং শহরের ওপর একটি ড্রোন মোতায়েন করেছে চীন।
জার্মানির বিরুদ্ধে ড্রোন হামলা বা অন্য কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থা আরও বিস্তৃত করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ শহরে ‘প্রাইম এয়ার’ ড্রোন ডেলিভারি সেবা চালুর পরিকল্পনা করছে।
রাশিয়া ও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি ব্যস্ত শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২১ জন। আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এছাড়া, গুরুতর আহত ২৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে বড় আকারের’ হামলা চালিয়েছে ইউক্রেন।