তদন্ত

প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের

প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা স্থগিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। 

ইবিতে পরীক্ষার খাতা উধাও, তদন্তে কমিটি

ইবিতে পরীক্ষার খাতা উধাও, তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা-২০২৫-এর একটি কোর্সের উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। 

নোয়াখালীতে শিশুর মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

নোয়াখালীতে শিশুর মৃত্যু ঘিরে হাসপাতালে ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে প্রকৌশলীর মৃত্যু : নিরাপত্তা ঘাটতি ও তদন্ত নিয়ে প্রশ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্রকৌশলীর মৃত্যু : নিরাপত্তা ঘাটতি ও তদন্ত নিয়ে প্রশ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনের সময় প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর ঘটনায় কর্মক্ষেত্রের নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), ঝুঁকি ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বুয়েট ব্যাচ-৮৮-এর প্রকৌশলীরা। একইসঙ্গে দুর্ঘটনার

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তদন্ত

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তদন্ত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক।

অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের

অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের

বেসরকারি এমপিওভুক্ত ৪ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়মের তদন্ত করেছেন শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তারা। বিগত ৫ থেকে ১০ বছর আগে এসব তদন্ত করা হলেও এখনো জমা দেওয়া হয়নি প্রতিবেদন। অভিযোগ রয়েছে, একশ্রেণির কর্মকর্তার ‘ঘুষ-বাণিজ্যের’ কারণে আলোর মুখ দেখেনি এসব তদন্ত প্রতিবেদন।

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে শুক্রবার সংঘটিত লিফট দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

আয়ানের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

আয়ানের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন

রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা সাতদিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।