তার

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাতে এজেন্সির মালিক গ্রেফতার

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাতে এজেন্সির মালিক গ্রেফতার

৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুন্দরবনে নিষিদ্ধ জাল, নৌকাসহ ১৪ জেলে গ্রেফতার

সুন্দরবনে নিষিদ্ধ জাল, নৌকাসহ ১৪ জেলে গ্রেফতার

সুন্দরবন খুলনা রেঞ্জে বানিয়াখালী এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ১৪ জেলেকে গ্রেফতার করেছে বনবিভাগ। এসময় গহীন সুন্দরবনে মরজাত নদীর সংযোগস্থল থেকে ৬টি নৌকা, ৫টি অবৈধ জাল ও ৫ বোতল কীটনাশক উদ্ধার করা হয়। 

রাজধানীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। 

তারেক রহমানের লন্ডনের ঠিকানায় নোটিশ পাঠাতে হাইকোর্টের নির্দেশ

তারেক রহমানের লন্ডনের ঠিকানায় নোটিশ পাঠাতে হাইকোর্টের নির্দেশ

গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে জারি করা রুলের নোটিশ তার লন্ডনের ঠিকানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভারতে নতুন নিয়ম : জেনেরিক ওষুধ না লিখলেই ডাক্তারদের শাস্তি!

ভারতে নতুন নিয়ম : জেনেরিক ওষুধ না লিখলেই ডাক্তারদের শাস্তি!

প্রেসক্রিপশনে চিকিৎসকদের জেনেরিক ওষুধের নাম লিখতে হবে। ওই নিয়ম লঙ্ঘন করলে চিকিৎসকদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। এমনকি নির্দিষ্ট সময়ের জন্য তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে। নয়া নির্দেশিকা জারি করে এমনই কঠোর বিধানের কথা জানিয়েছে ভারতের জাতীয় মেডিক্যাল কমিশন (ন্যাশনাল মেডিক্যাল কমিশন)।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় ফের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য তথা দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগমের বিরুদ্ধে।

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার ৮

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।  কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মুন্সি কটেজের চারতলায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার রাতে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।