রাজধানীতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ও রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল ।
তার
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর মিরপুরে বিপুল হাসিব নামের এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে হত্যার মূলহোতা হৃদয়সহকিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয়কে ঝালকাঠি থেকে এবং আর দুজনকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে আগামী বছরে অনুষ্ঠেয় দেশটির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট থাকার তার মেয়াদ শেষ হয়ে যাবে৷
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ৩ দিনের সফরে প্রথমবারের মত আজ বুধবার ঢাকায় আসছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে।
রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার নামে ১৯৭১ সালে দেশের বাঙালি নাগরিকদের বিরুদ্ধে চরম হত্যা নির্যাতনের পথ নিয়েও বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের তৎকালীন শাসকগোষ্ঠী।
পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নৌকার প্রার্থী রবিউল হক টুটুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ-দ্বীন হাসপাতালের পাশের একটি মার্কেটের জুতার কারখানায় ও শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ্-দ্বীন হাসপাতালের পাশে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট।