গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম জয় নামে এক যুবককে হত্যায় জড়িতেদর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে টঙ্গী পূর্ব থানার সামনে নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
তার
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিদেশী পিস্তলসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার ভাওয়াল ইউনিয়নের জানাকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্তি ও মানবিক বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো পরিবর্তনে অস্ত্রের বদলে মূল হাতিয়ার হওয়া উচিত যুক্তি, আলোচনা, শিক্ষা ও মানবতা।
গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি।
ডিজিটাল মাধ্যম বাংলাকিউআরে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে তুলতে ১ শতাংশ মাশুল দিতে হতো বিক্রেতাকে। এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিক্রেতাকে ১ শতাংশ এমডিআর দিতে হবে না।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসির ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
কুমিল্লায় আন্তজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। তারা অন্য জেলা থেকে এখানে চুরির জন্য বাসা ভাড়া নিয়ে থাকতেন।
৭ বছর বয়সে ঘটে যাওয়া এক ভয়াবহ যৌন নির্যাতনের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য বলার সাহস দেখিয়েছিল ১০ বছরের এক শিশু।
লাওতারো মার্তিনেজকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। শুধু আগ্রহই নয়, ইন্টার মিলানের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পেতে সরাসরি ক্লাবটির সভাপতি জিউসেপ্পে মারোত্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা।