পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে। তবে অবরোধ শুরুর আগেই মঙ্গলবার রাতে আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
তার
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ফেনী সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদরে কালিসীমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাটে নাশকতার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ইসরায়েলি সেনা। হামাসের যোদ্ধারা ওই ইসরায়েলি সেনাকে আটক করে।
যশোরের শার্শা উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে শার্শা উপজেলার ছোট মান্দারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধু রোড এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকারম হোসেন দেওয়ান লিটনকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।