চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ১কেজি ২৫০ গ্রাম রেরোইনসহ তিন ভাইকে আটক করেছে র্যাব। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ১কোটি ৭০ লাখ টাকা।
তিন
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, 'অপারেশন সোর্ড অব আল-কুদস’ দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ নয়।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরিকে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে মস্কো ও ওয়াশিংটনের একটি অভিন্ন স্বার্থ রয়েছে।
ভয়াবহ ঝড়ের কবলে পড়া চীনের রাজধানী বেইজিংয়ে সোমবার শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল ও পর্যটন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো ধরনের বৈঠকে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ার সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট। কিন্তু তা বাতিল করে দিয়েছে ইইউ। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইইউ।
বিশ্বের ৬৮২ জন রাজনীতিক, শিক্ষাবিদ, শান্তিকর্মী এবং নোবেল বিজয়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে এসব ব্যক্তিত্ব ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়নের অবসানেরও আহ্বান জানান।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত মাসের যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ইসরাইলি যুদ্ধ বিমানগুলো কয়েক দফায় এই হামলা চালায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। বুধবার (১৬ জুন) জেনেভায় শীর্ষ বৈঠকে তারা এ ব্যাপারে একমত হন। তারা দেশ দুটিতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর ব্যাপারেও একমত হয়েছেন।