দীর্ঘ প্রায় দুই সপ্তাহ যাবৎ গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ি স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৬৩ শিশু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হামলা বন্ধের আহবানের পরও ইসরাইল হামলা করে যাচ্ছে।
- সিরাজদিখানে আওয়ামী লীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- * * * *
- কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- * * * *
- মোহাম্মদপুর ছিনতাইকারীদের হামলায় যুবক আহত
- * * * *
- দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে চান হামজা
- * * * *
- তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী
- * * * *
তিন
পাবনা প্রতিনিধি : প্যালেস্টাইনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবি জানিয়ে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে এসএসসি ২০০৭-২০০৯ ব্যাচের বন্ধুমহল।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। সময় যতই গড়াচ্ছে, ইসরাইল হামলার তীব্রতাও বাড়াচ্ছে। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট নিক্ষেপ করে এর জবাব দিচ্ছে।
ফিলিস্তিনের গাজায় অব্যহত ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) নতুন করে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।
যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে রবিবার (১৬ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ইসরাইলি বাহিনী এখন তিন ফ্রন্টে হামলা চালাচ্ছে। আর গাজার পাশাপাশি এখন ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীরেও হতাহত হচ্ছে।
ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনীতিকরা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি এবার স্থল বাহিনীর হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সীমান্তের কয়েক মাইলের মধ্যে থাকা সবাইকে বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা।
আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। করোনা মহামারির পর এবার তৃতীয় ঈদ উদযাপন করলো বিশ্ব। দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।
দখলদার ইসরাইলের 'রামুন' বিমানবন্দরে আইয়াশ-২৫০ নামে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।