সচিবালয়ে ব্যবসায়ী, মিলারসহ সরকারের বিভিন্ন দফতরের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের ভালোবেসে বিশ্বাস করেছিলাম যে আপনারা দাম বাড়াবেন না। কিন্তু তাদের বিশ্বাস করা ছিল আমার ব্যর্থতা। এভাবে বলা আমার ঠিক হয়নি।’
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
তেল
পাবনা প্রতিনিধি:পাবনার ভাংগুড়া থেকে ৪ হাজার ৪৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সেখানে ১৬০ টাকা লিটারের তেল ১৯০ টাকায় বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই ব্যবসায়ীর গোডাউন থেকে উল্লেখিত তেল উদ্ধার করা হয়।
কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাবনা প্রতিনিধি:ভোজ্য তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে পাবনার সাঁথিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুরে ৩টি, সুজানগরে একটি এবং পাবনায় একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এসময় গোডাউনগুলোর মালিকদেরকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ১৬ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে। এতে আগের মতো প্রতি লিটার তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।
সয়াবিন তেলের বাজারে অস্থিরতা থামাতে আমদানিতে যে ৫ শতাংশ ভ্যাট এখন বহাল রয়েছে, তাও প্রত্যাহারের সুপারিশ জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাইস ব্র্যান, সানফ্লাওয়ার ও ক্যানোলাসহ যে কোনো ধরনের ভোজ্যতেল করমুক্তভাবে আমদানির সুযোগ দেওয়ার কথা বলেছেন তারা।
অসাধু ব্যবসায়ীদের গুদামে এখনো প্রায় ৪০ হাজার মেট্রিক টন ভোজ্যতেল মজুত আছে। কারসাজির মাধ্যমে বাজার শূন্য করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হিসাবের এই তেল গোপন করা হয়।
পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইন্দোনেশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। এই তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে খাবারের দাম বাড়ছে।
রাজশাহীর বাগমারায় গুদামে মজুত করে রাখা ২০ হাজার ৪০০ লিটার তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে।