যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটেছে। এবং সেটা ঘটেছে রাতের আঁধারে।আফগানিস্তানে দু'দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ সামরিক বিমানটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আকাশে ডানা মেলে সোমবার মধ্য রাতের পর -- ৩১শে অগাস্ট সময়সীমা শেষ হওয়ার আগেই।
দখল
তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তে শুরু করেছে তালেবান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।
তালেবান বাহিনী আফগানিস্তানের গজনি নগরী দখল করে নিয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও তারা ঢুকে পড়েছে।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।
আফগনিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। তারা মঙ্গলবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফাইজাবাদ শহর দখলে নিয়েছে।
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে। সোমবার শহরটি দখলের মধ্য দিয়ে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী হিসেবে আইবাক তালেবানের নিয়ন্ত্রণে এলো।
তালেবান বাহিনী কুন্দুজ দখল করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা তিন দিনের মধ্যে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী জয় সম্পন্ন করল।তালেবান রোববার এক বিবৃতিতে জানায়, তারা নগরীর পুলিশ সদরদফতর, গভর্নরের কম্পউন্ড ও কারাগার দখল করেছে।