অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছরের ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৮ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
দণ্ড
১৩ বছর আগে ২০০৮ সালে গুজরাটে সিরিজ বোমা হামলার মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির একটি সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত এই আদেশ দেয়।
আশুলিয়ার গার্মেন্টকর্মী মো: তানিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে টাকা আদায়ের ঘটনায় প্রত্যেকের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যু হয় তার।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারদন্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার দায়ে কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুবুম্বাশির কাসাপা কারাগারে বন্দিরা বিদ্রোহ করে ৫৬ নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
২০১৩ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের সময় রাজধানীর ভাষানটেক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায়, দলের ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগের মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড হয়েছে৷