মানি লন্ডারিং ও ঘুষ গ্রহণ মামলায় সিলেটের সাবেক কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে জব্দ করা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
দণ্ড
ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এ ঘটনায় ট্রাইব্যুনাল ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ইরানে হেইদার গোরবানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকারবিরোধী শ্লোগান দিয়েছে - যা ইরানে এক বিরল ঘটনা।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিম (৪০) কে মৃত্যুদন্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামের অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত উভয় আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।
কুষ্টিয়ায় ৭ মাসের অন্তসত্তা স্ত্রী চম্পা খাতুন (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অপর আরেকটি হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন একই আদালতের বিচারক।
স্ত্রী হত্যার দায়ে মো রিয়াজ হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক ফেরদৌস আরা এ রায় প্রদান করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রথমে চার বছরের জেলের নির্দেশ দিয়েছিল সেনা আদালত। পরে সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।