তীব্র দাবদাহের মধ্যে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহে মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে লোডশেডিংয়ের পরিমাণ ১ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে।
দাবদাহ
তীব্র তাপদাহে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা মহানগরবাসীকে। এই গরমেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।
ঘরে-বাইরে অসহ্য গরম। বাতাসে বইছে হল্কা। টানা সপ্তাহজুড়ে তীব্র দাবদাহে পুড়ছে ঈশ্বরদী। খাঁ খাঁ রোদে ঈশ্বরদী শহরের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে।
বাংলাদেশের মতো তীব্র দাবদাহে পুড়ছে ভারতও। বৃষ্টির জন্য হা-পিত্যেশ শুরু হয়েছে দেশজুড়ে। পশ্চিমবঙ্গের সাত জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা উঠেছে ৪২ ডিগ্রির বেশি। ভারতের আবহাওয়া দফতর মনে করছে, এল নিনোর (জলবায়ুর ধরন) প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে। দুর্যোগ বাড়বে পুরো ভারতেই ।
চলতি বছরের দাবদাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৪৭ জনের মৃত্যু হয়েছে।ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন এক রিপোর্টে জানিয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন এই সংখ্যা চরম আবহাওয়ার কারণে প্রাণ হারানোর প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।
সৌদি আরবে ৬ হাজার ৫০০ জন হাজি তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সুস্থ করে তুলতে চিকিৎসা দিচ্ছে দেশটির মেডিকেল টিম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বৃহৎ অংশে তীব্র দাবদাহে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, ডাক্তাররা ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিকদের দিনের বেলায় বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দাবদাহ আরও দু’দিন থাকতে পারে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খুলনা ও রাজশাহী বিভাগের ১৮ জেলাসহ মোট ২৯ জেলায় শুরু হয়েছে দাবদাহ। বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসের মধ্যেই দেশের তাপমাত্রা বেড়ে দাবদাহ শুরু হলো বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
টানা দাবদাহের পর শুক্র ও শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও দুই দিন চলবে। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টি হতে পারে। আর গত দুই দিনের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা কমেছে।