দিন

সাত দিনের মাথায় বিদ্যুৎকে নিরবচ্ছিন্ন জায়গায় নিয়েছি: প্রতিমন্ত্রী

সাত দিনের মাথায় বিদ্যুৎকে নিরবচ্ছিন্ন জায়গায় নিয়েছি: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কিছুদিন আগে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। আমরা ধারণা করেছিলাম ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সময়পোযোগী সিদ্ধান্তের কারণে সবার সহযোগিতায় মাত্র সাত দিনের মাথায় বিদ্যুৎকে মোটামুটি নিরবচ্ছিন্ন জায়গায় নিতে পেরেছি। 

দেশে ফেরার অনুমতি পেলেন সালাহউদ্দিন

দেশে ফেরার অনুমতি পেলেন সালাহউদ্দিন

পাসপোর্ট না থাকায় দেশে ফেরার ‘ট্রাভেল পাস’ পেয়েছেন ভারতে আটকে পড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।গতকাল সোমবার দেশে ফেরার অনুমতি ‘ট্রাভেল পাস’ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন।

স্ত্রীর লাশের সাথে ৬ দিন বসবাস; স্বামীকে গ্রেফতার

স্ত্রীর লাশের সাথে ৬ দিন বসবাস; স্বামীকে গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে মৃত স্ত্রী জীবিত হবার আশায় ৬ দিন লাশ লুকিয়ে রেখে মরদেহ অবমাননা করার অভিযোগে স্বামী মোক্তার উদ্দীন তালুকদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। 

একদিন আমরা বিশ্বকাপ জয় করতে পারি : প্রধানমন্ত্রী

একদিন আমরা বিশ্বকাপ জয় করতে পারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংক অ্যাসোসিয়েশনের খেলা যেন এখানেই থেমে না যায়। এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতার মধ্য থেকে উৎকর্ষ সাধন হবে। এখান থেকেই আমরা একসময় বিশ্বকাপ খেলতে পারব। একদিন আমরা বিশ্বকাপ জয়ী হতে পারি। জিতেও আনতে পারি। সেভাবে মন-মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাই

ভারত থেকে ফেরার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের আবেদন মঞ্জুর করেছে সরকার

ভারত থেকে ফেরার জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের আবেদন মঞ্জুর করেছে সরকার

সরকার বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের যে কোনো সময় বাংলাদেশে ফেরার অনুমতি দিয়েছে এবং সিদ্ধান্তটি ভারতে দেশের মিশনে পৌঁছে দিয়েছে।

একদিনে সড়কে ঝরলো ২৪ প্রাণ

একদিনে সড়কে ঝরলো ২৪ প্রাণ

দেশের বিভিন্ন জায়গায় বুধবার সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার দাপুটে দিন কাটলো হেড-স্মিথের ব্যাটে

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার দাপুটে দিন কাটলো হেড-স্মিথের ব্যাটে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনজুড়ে ভারতের বিপক্ষে এভাবেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বল— মোহাম্মদ শামির করা হাফভলি সোজা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টিভেন স্মিথ। সেটাই যেন পুরো দিনের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠল। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩২৭ রান।

দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

দিনাজপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।