ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রংপুরের সদর ও তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুই উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই উপজেলা
তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর এই দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত। এই দুই উপজেলায় ১৬ জন চেয়ারম্যানস মোট ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮ থেকে একযোগে দুইটি উপজেলার ১৩৭টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ এ দুই উপজেলার সাথে যশোর সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা ছিল। তবে আদালতে নির্দেশনায় নির্বাচন কমিশন সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরে দুই উপজেলায় ১৭২ কেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে উল্লাপাড়া উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ৮৮ হাজার ১শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন বিন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩ শত ৩১।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করেন। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
মাগুরা মহম্মদপুর উপজেলায় এ্যাড. আব্দুল মান্নান ও শালিখা উপজেলায় এ্যাড. শ্যামল কুমার দে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শালিখা উপজেলা নির্বাচনে এ্যাড. শ্যামল কুমার দে আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম মোরটসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬৭৮৪ ভোট।
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
ঝালকাঠিতে সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার দুটি উপজেলা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে।