গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে বুধবার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।
দুই উপজেলা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকরিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৭৬ ভোট।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলায় আনারস প্রতীকের মো. সফিকুল ইসলাম ও হরিপুরে মোটরসাইকেল প্রতীকের মো. আব্দুল কাইয়ুম বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন এবং বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮ টা থেকে বৈরী আবহাওয়ার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি দুটি উপজেলাতে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।এদিকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে দু’একজন করে ভোটার আসছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমী ভোট কেন্দ্রে। সেখানে দেখা যায় ভোটারের উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেণ ভোটগ্রহণ কর্মকর্তারা।
যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন হবে আজ বুধবার।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে বৃষ্টিস্নাত পরিবেশে।
নেত্রকোনায় দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।