কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই
কুষ্টিয়া প্রতিনিধি: নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬} বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লায় মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে। পানিতে ডুবে দু'জনের মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১৩) ও জুনায়েদ (১২) নামের দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দেশে বাড়ছেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন। এছাড়া রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে রবিবার পর্যন্ত চিকিৎসা নিয়েছে এক হাজার ৮৩৭ জন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেশি। এখানে রবিবার পর্যন্ত ভর্তি হয়েছিল ৬৪৩ জন।
সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি)২০২৩ থেকে ২০২৭ সাল সার্কেলের ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) খসড়া অনুযায়ী এ সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি আসরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফটিপিতে ছয়টি সিরিজ খেলবে টাইগাররা।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী পৌরসভার জেলা বাস মালিক সমিতির সামেন থ্রিহুইলার মাহেন্দ্র উল্টে আজিজুল ও মতিয়ার রহমান নামে দুই যাত্রী নিহত হয়েছে।
জেলার রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।