সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে কমিশন চার্জশিট দাখিল করেছে।
দুদক
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির আঁতুরঘর খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (সজেকা) কুষ্টিয়া।
মেজর সিনহা হত্যা মামলার আসামী কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তাদের সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নিয়ে রিসিভার নিয়োগের জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে আদালত এই নির্দেশ দেন।
আবার ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার মামলা সামনে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচারের মামলাকে কেন্দ্র করে। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে।
দীর্ঘদিন তদন্তের পর সোমবার (০৭ জুন) বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) আলোচিত বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মফিজুর রহমান ভুঞা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আমার চেষ্টা ছিল প্রতিষ্ঠান হিসেবে দুদককে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আমি চেষ্টা করেছি।
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং নতুন একজন কমিশনার হয়েছেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।