চলতি বছরের প্রথম তিন মাসের তুলনায় পরের তিন মাসে (এপ্রিল-জুন) সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর হার ১৬ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। একই সময়ে নারী মৃত্যুর হার কমেছে আট দশমিক ৫৩ শতাংশ।
দুর্ঘটনা
গত জুনে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৯টি। নিহত ৫১৬ জন ও আহত ৮১২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৭৮ ও শিশু ১১৪। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন বুধবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ ইটবোঝাই ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।মঙ্গলবার দুপুর আড়াটায় কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুদু সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ভারতে বিয়েবাড়ি যাওয়ার পথে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস খালে পড়ে নিহত হয়েছেন ৭ জন। গুরুতর আহত আরো ৩০ জন।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন অন্তত ১১ জন।
পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত এবং ৩ পর্তুগীজ আহত হয়েছে।
পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত হয়েছেন।
যশোরের লেবুতলা ট্রাজেডিতে পরিবারের ৫ সদস্যকে হারিয়ে নির্বাক গৃহকর্তা হেলাল হোসেন। শোকে পাথর হয়ে গেছে পরিবারের অন্য সদস্যরাও। অনেকে হারিয়ে ফেলেছেন কান্নার শক্তি।
এবার কোরবানির ঈদের ছুটিতে দেশের সড়ক-মহাসড়কে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ২৯৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫৪৪ জন।