দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে সাকিবুল ইসলাম সজীব (২০) ও মাজাহারুল ইসলাম (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
দুর্ঘটনা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চার জন। বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় প্রান্ত ঘোষ (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।
ঢাকা-বরিশাল হাইওয়ে রাজৈরে আমগ্রাম এলাকায় বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
সড়ক দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকর মারা গেছেন। শনিবার অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ওয়াফার বরাদ এ খবর দিয়েছে আল জাজিরা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোছা. ভাসনা (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন, মোছা. মনি আক্তার (৩৬) মিনারা বেগম (৪০)। শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিম কেনিয়ার ব্যস্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে কমপক্ষে ৪৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
মেহেরপুরে ঈদের দিন ছয় বন্ধু মিলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে একটি নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।