দুর্ঘটনা

স্পিডবোট মালিক-চালকসহ ৪ জনের নামে মামলা, আটক ১

স্পিডবোট মালিক-চালকসহ ৪ জনের নামে মামলা, আটক ১

মাদারীপুরের শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা করেছে পুলিশ। শিবচর থানায় সোমবার (০৩ মে) নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।

ট্রাকচাপায় শিশুসহ ৫ যাত্রী নিহত

ট্রাকচাপায় শিশুসহ ৫ যাত্রী নিহত

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত  অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে।  নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।  নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

সড়ক দুর্ঘটনায় নোবেল আহত, মাথায়-ভ্রুতে ৩০ টি সেলাই

সড়ক দুর্ঘটনায় নোবেল আহত, মাথায়-ভ্রুতে ৩০ টি সেলাই

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংগীত শিল্পী মঈনুল আহসান নোবেল। এতে তার মাথা ও কপালে ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে বর্তমানে ভাল আছেন এই সঙ্গীত শিল্পী। নোবেল নিজেই তার ফেসবুক পেজে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। সঙ্গে দিয়েছেন কিছু ছবিও।

নারায়ণগঞ্জে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী জাহাজ আটক

নারায়ণগঞ্জে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী জাহাজ আটক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাটে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী কর্গো জাহাজ এস.কে.এল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে আটক করেছে কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশন ইউনিট।

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ: নিহত ৩

রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ: নিহত ৩

রাজশাহীতে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ সংঘর্ষে ২০ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ সংঘর্ষে ২০ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন

পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন

পাবনা প্রতিনিধি: পাবনায় ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-মেয়ের জীবন। আহত হয়েছেন আরো একজন। পাবনা সদর উপজেলার তারাবারড়িয়ায় শুক্রবার (০২ এপিল)  সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো-পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আতশতোষপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে  আলমগীর হোসেন (৪২) ও তার মেয়ে সিনহা (৬)।