দুর্ঘটনা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদূরে সীমানা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮)।

চীনে ট্রেন দুর্ঘটনা:৯ শ্রমিকের মৃত্যু

চীনে ট্রেন দুর্ঘটনা:৯ শ্রমিকের মৃত্যু

চীনের গানসু প্রদেশে শুক্রবার (০৪ জুন) সকালে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই রেলকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। এটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল। খবর বিবিসির। খবরে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

বেপরোয়া ট্রাকে কেড়ে নিল মামা-ভাগ্নের প্রাণ

বেপরোয়া ট্রাকে কেড়ে নিল মামা-ভাগ্নের প্রাণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়াগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেশকারহাট সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুভাইয়ের মৃত্যু

ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুভাইয়ের মৃত্যু

হবিগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুভাইয়ের মৃত্যু হয়ে । আজ শনিবার (২৯মে) বেলা ১১ টার দিকে বাহুবল উপজেলার হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা কলেজছাত্রের মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা কলেজছাত্রের মৃত্যু

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর মোটারসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র  টিপু সুলতান রনির (২২) মৃত্যু হয়েছে।

দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে  চলন্ত পিকাপের ধাক্কা, নিহত ২

দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত পিকাপের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ধাক্কা লেগে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।  আজ রবিবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।