ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্ত
কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে মো. রুহুল কাদের (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধের পর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই।
নিজের নির্বাচনী এলাকায় গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যের এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে আনোয়ার হোসেন (৫৬) নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত আনোয়ার হোসেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা।
রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পূর্ব তেজতুরী বাজার এলাকায় রংয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কটিয়াদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।