গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪/৫ জন আহত হয়। শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে।
দু’পক্ষের সংঘর্ষ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবর্নিয়ায় জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সায়েম ও আখের গ্রুপের মধ্যে গত মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় একে একে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের সময় একজন এবং বুধবার চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে।
সিলেটের পাঠানটুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু;গ্রুপে সংঘর্ষের ঘটনায় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে নরসিংদী জেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম আশরাফুল ইসলাম (২০)
ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।