দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ

দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরতেই হাসান আরিফের মৃত্যু সংবাদ, হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

মিশরে ডি-৮ সম্মেলন শেষ করে দেশের মাটিতে পা রাখতেই বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যু সংবাদ পৌঁছাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কানে। ফলে বাসভবনে না ফিরে সোজা ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে গেছেন শোকসন্তপ্ত সরকারপ্রধান।