সিলেটে জ্বালানি সংকটের কারণে বুধবার (১৮ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।
ধর্মঘট
আমেরিকার নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের সাত হাজার একশো নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে হাসপাতাল দুটির নার্সরা গতকাল (সোমবার) থেকে ধর্মঘট শুরু করেন।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ব্রিটেনজুড়ে চলছে রেলকর্মীদের ধর্মঘট। বুধবার (৪ জানুয়ারি) শুরু হওয়া এ ধর্মঘট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল মঙ্গলবার ৫ দিনের এ ধর্মঘটের ডাক দেন ব্রিটেনের রেলকর্মীরা।
সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে সকাল থেকে কোনো পরিবহন রাজশাহী ছেড়ে যায়নি। কোনো গাড়ি ঢুকতেও দেখা যায়নি। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।
১০ দফা দাবিতে বগুড়াসহ রাজশাহী বিভাগের সকল জেলার বাস-ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
৩০ নভেম্বরের মধ্যে সড়কে ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।
বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিক ইউনিয়নের। বৃহস্পতিবার রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। এর তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
নৌ-যান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ; নৌ-যান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি এবং আগামী ২৬ নভেম্বর রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌ-যান শ্রমিকরা।
হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।
সিলেটে আগামী শনিবার বাস ধর্মঘটের ডাক ডেকেছে মালিক সমিতি। একই দিনে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।