নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।
- কলকাতায় ভক্তদের ভালোবাসায় সিক্ত নোরা
- * * * *
- রাজস্থানে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৯
- * * * *
- ৯৮ বছরে পা দিল বিশ্বখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস
- * * * *
- পরীক্ষায় এআই জালিয়াতি ঘিরে তোলপাড়, পদত্যাগে বাধ্য হলেন দঃ কোরিয়ার শিক্ষামন্ত্রী
- * * * *
- নেতানিয়াহুকে ছাড়াই ঐক্য সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বেনেট
- * * * *
ধস
ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।
রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৬ জন আরোহী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন। দেশটির কামচাতকা উপদ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।
জাপানে ভারী বৃষ্টির পর এক বিরাট ভূমিধসে আতামি শহরে অন্তত বিশ জন মানুষের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ের ওপর থেকে প্রচন্ড বেগে নেমে আসা কালো কাদা মাটির ঢল নেমে সমুদ্রের দিকে বয়ে চলেছে।
মৌসুমি বায়ুর প্রভাবে ভারি বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী কয়েক শ গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার।