হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফাহ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের পর পল্টন-বিজয়নগর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর এলাকাটিতে যান চলাচল শুরু হয়েছে।
ধাওয়া
সচিবালয়ের গেটের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রভাব বিস্তারের জের ধরে মাদারীপুরের কালকিনিতে যুবদলের দুই পক্ষের মাঝে ধাওয়া-পালটা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেন অটোরিকশা চালকরা। মহাখালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেললাইনে বসে ট্রেন চলাচলও বন্ধ করে দেন তারা। এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সেনা সদস্যরা।
ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মারধর ও ধাওয়া খেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের এক কর্মী নিকটস্থ ইবি থানায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্য করায় দুই শিক্ষার্থীকে মারধর করে ক্যাম্পাসছাড়া করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ভারতের জাতীয় দলে লম্বা সময় ধরে নেই শিখর ধাওয়ান। তরুণ শুভমান গিলের উড়ন্ত ফর্মের কাছে জায়গা হারিয়েছিলেন তিনি। তবু ঘরোয়া আসর আর আইপিএলে শিখর ধাওয়ান নিজেকে ধরে রেখেছিলেন। এবার ক্ষান্ত দিলেন সেসব জায়গা থেকে। দেশের হয়ে ১৪ বছর সার্ভিস দেয়ার পর সব ধরণের ক্রিকেট থেকেই অবসরে গেলেন এই ওপেনার।
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীরা ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে।শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা টিপরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজধানীর শাহবাগ মোড়ে লাঠিসোটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন। সকালে সাড়ে ১০টার পরে তাঁরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাঁদের ধাওয়া দেওয়া হয়। তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।
গাজা উপত্যকায় ইসরায়েলের মানবতাবিরোধী হামলার পরও দেশটির পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। খবর টাইমস অব ইসরায়েলের।