কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের (মিনি ট্রাক) ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
- মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
- * * * *
- গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫
- * * * *
- চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
- * * * *
- অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রোগ্রামের আবেদন
- * * * *
- রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪
- * * * *
ধাক্কা
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে তিন দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। জনপ্রতি দিতে হচ্ছে ৫ টাকা।
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০.১০ মিনিটে রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে লোকজন রেললাইন থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ৫০ নং ওয়ার্ডস্থ গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন (১৭) আলীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় দুই বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার নূর আয়েশা বেগম (৬২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কৃষিজমিতে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলায় পদুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আলম ওই এলাকায় স্থানীয় বাসিন্দা।
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় আমির হামজা (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন (৩৫) ও জহির উদ্দিন (৫২) নামের দুই ব্যক্তি মারা গেছেন। রবিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়য়নের চৌধুরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় রাহাব্বুল ইসলাম (১৯) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।