চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কোরিয়ান ১৬টি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দুটি নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে বিজয় এক্সপ্রেস।
নতুন
গত বছরের নভেম্বরে আগমন ঘটেছিল চ্যাটজিপিটির। এআই চ্যাটবটটি রাতারাতি তোলপাড় করেদিয়েছিল নেট দুনিয়া। এই প্রভূত সাড়ার বিষয়টি নজর এড়ায়নি মাইক্রোসফট কিংবা গুগলের মতো সংস্থা।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নতুন বছরের প্রথম দিন সকল শিশুর হাতে বই পৌঁছে যাবে।তিনি বলেন, নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারাবদ্ধ।
সাম্প্রতিকসময়কার পারফরম্যান্স দিয়ে কিছুদিন আগেই পেয়েছেন এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সুখবর। সেই রেশ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেলেন নাজমুল হাসান শান্ত। তার পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য।
পাকিস্তানে আবারও বাড়ানো হয়েছে অতিপ্রয়োজনীয় জ্বালানি পেট্রোলের দাম। নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার দায়িত্ব নেওয়ার পরের দিনই দেশটিতে বাড়ানো হয়েছে জ্বালানির দাম।
স্পেনের নারী ফুটবল দল তাদের ফুটবল ইতিহাসে নতুন নজির স্থাপন করেছে। প্রথমবারের মতো পৌঁছে গেছে ফাইনালে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) বিকেলে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শেষ মুহূর্তের ঝড়ো তিন গোলের ম্যাচে ২-১ ব্যবধানে সুইডেনকে হারিয়ে ফাইনালে উঠে স্পেনের মেয়েরা।
গোলশূন্য ড্র করে লা-লিগার নতুন মৌসুম শুরু করলো বার্সেলোনা। হেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে গোলহীন ম্যাচটিতে ড্র ছাপিয়ে আলোচনায় ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ও বার্সা বস জাভি হার্নান্দেজের লালকার্ড।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক।আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
দেশের বাজারে সয়াবিন তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পণ্য দুটির নতুন দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। সয়াবিন তেল লিটারে এবং চিনি কেজিতে পাঁচ টাকা করে কমে পাওয়া যাবে।
এক সময় বাজারে রাজত্ব করত হোন্ডা সিডিআই মোটরসাইকেল। জাপানে তৈরি এই মোটরসাইকেল এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, মানুষ এখনো মোটরসাইকেল হোন্ডা নামে চেনে। মূলত সিডিআই একটি প্রযুক্তি।