নদীতে গোসল

চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর আসমাউল মীরের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

নদীতে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু এ গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।

নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

গাইবান্ধার সদরে বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নেমে মোশারফ হোসেন (১৩) নামের কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ হোসেন গোদারহাট এলাকার আব্দুর রশিদের ছেলে।

বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসলে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুদের সঙ্গে গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।  সোমবার বিকেলে তার লাশ সিটি করপোরেশনের গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়। 

সন্ধ্যা নদীতে গোসলে নেমে মতিঝিল আইডিয়াল স্কুলছাত্রীর মৃত্যু

সন্ধ্যা নদীতে গোসলে নেমে মতিঝিল আইডিয়াল স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিম তানহার মৃতদেহ বরিশালের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।