নবাবগঞ্জ

রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর, তলিয়ে গেছে ধানক্ষেত

রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর, তলিয়ে গেছে ধানক্ষেত

রাতভর চলা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহর হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে, যার ফলে শহরবাসী ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর (২৫) স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর আগে বিয়ে হওয়া শান্তার আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরাচালানের ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। 

নির্বাচনে ইসির দিকনির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে : চাঁপাইনবাবগঞ্জের ডিসি

নির্বাচনে ইসির দিকনির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে : চাঁপাইনবাবগঞ্জের ডিসি

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, সামনে আমাদের নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ভোটের বিষয়টি অগ্রাধিকার হয়ে যাবে। ইসি যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেভাবে চলব।

অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

ক্যাম্পাসের মধ্যে মাদকসেবীদের আড্ডা বন্ধে ব্যর্থতা, বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশেহারা ৫০ হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশেহারা ৫০ হাজার মানুষ

চলতি বর্ষায় কয়েক দফায় ভারতের ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ায় পানির চাপ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে অসময়ে ভাঙছে পদ্মা নদীর ভাঙন। ইতিমধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলার ১৪ কিলোমিটার এলাকার বসতভিটা, ফসলি জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্যসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্যসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে শহরের বড় ইন্দারা মোড় থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।