নাইজেরিয়ায় অপহরণের শিকার ১৮৭ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উত্তর-পশ্চিমাঞ্চলের গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে অপরাধী চক্রের শিবির থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের বরাতে শুক্রবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
- মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়
- * * * *
- বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
- * * * *
- দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া
- * * * *
- ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, আলোচনায় ইরানের ‘শহীদ কাভেহ’
- * * * *
- পরকীয়ার খবরের পর এনভিডিয়া সিইওর সম্পদ কমল ৭৪০ কোটি ডলার
- * * * *
নাইজেরিয়া
নাইজেরিয়ার উত্তর -পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ বোর্নো রাজ্যে শুক্রবার আইএসের সাথে সম্পৃক্ত জিহাদিদের হামলায় দেশটির আট সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। সামরিক সূত্র একথা জানিয়েছে
সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।
নিজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে অপহরণ করেছে। সম্প্রতি দেশটিতে স্কুলে হওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজেরিয়ার কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।
নাইজেরিয়ায় একটি ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে একসঙ্গে হত্যা করেছে হামলাকারীরা। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নামাজ চলাকালে বন্দুকধারীদের এক হামলায় পাঁচজন মুসল্লি নিহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিয়া প্রদেশের জিবিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে এক বন্দুকযুদ্ধে তিনজন সরকারি সেনা ও ১৭ জন বন্দুকধারী নিহত হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে ডাকাত দলের হামলায় কমপক্ষে ২৩ সৈন্য নিহত হয়েছেন। রোববার নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে।
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানীর লাগোসের উপকন্ঠে একটি গ্যাস প্রসেসিং প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও প্রায় ৫০টি ভবন ধ্বংস হয়েছে।