নাফ নদী ৫ নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ৫ নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ৫ নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এ সময় জেলেদের ব্যবহৃত হস্তচালিত পাঁচটি কাঠের নৌকাও আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন নাফ নদ থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়।