ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
নাশকতা
খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
নিরাপদ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় বাহন ট্রেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হরতাল-অবরোধে নিরাপদ এই বাহন ঘিরেই ঘটে গেছে একের পর এক নাশকতা। বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি অগ্নিসংযোগে জীবন্ত দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এ ধরনের নাশকতা এড়াতে রেলকে তাই এবার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেনে আওয়ামী লীগ নাশকতা করে বিরোধী দলের উপর ক্র্যাকডাউনের অজুহাত সামনে এনেছে বলে জানিয়েছে বিএনপি।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে লাগা আগুন নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে ঘটেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্স) কর্নেল তাজুল ইসলাম।
দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
ঘন কুয়াশা ও ঠান্ডার মাঝেও রেলের নাশকতা ঠেকাতে রংপুরের ৩৩টি পয়েন্টে দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা।
গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতা ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। রেললাইন কাটায় সরাসরি অংশ নেন গাজীপুর মহানগরীর ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় নাশকতাকারীদের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ঘিরে বাসে আগুন দেওয়াসহ রেলেও নাশকতার ঘটনা ঘটছে। এর ফলে বিভিন্ন রুটের পাঁচটি ট্রেন বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।