নিখোঁজ হওয়ার তিন দিন পর হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে পোল্লাদ দাস (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ
মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধসে পড়া এই নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।
ঘূর্ণিঝড় মিধিলির কারণে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩৯ জেলের মধ্য ১৪ জনকে সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লী এলাকায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ২৫ জেলের সন্ধান মেলেনি এখনো।
লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে মোস্তফা ঢালী (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের যমুনা নদীতে দুটি বালুবাহী নৌকার সংঘর্ষের ঘটনায় তিনদিনেও নিখোঁজ আকুব্বর আলী (৫৫) নামের শ্রমিকের কোন সন্ধান মেলেনি৷
সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজের চারদিন পর টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মনি নামের ১০ বছরের এক শিশু সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুসহ দুজন নিখোঁজ রয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।