মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ভারতের প্রাচীনতম ইসলামী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী (৩-৪ জুন) বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত
তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আগামী ৩ জুন শপথ নেবেন। এদিকে দেশটির নতুন সরকার পরের দিন শপথ নিতে পারে। আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে। ওই সূত্র জানায়, ‘প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৫০ ভাগ না পাওয়ায় আগামী ২৮ মে রোববার নতুন করে ভোট হবে। প্রথম রাউন্ডে শীর্ষস্থানে থাকা দুই প্রার্থী রজব তাইয়্যিপ এরদোগান ও কেমাল কিলিচদারুগ্লু এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এছাড়া সংস্থাটির ইসলামী মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
নবনির্বাচিত রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু।
সদ্য নির্বাচিত ছয়জন সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুই ইনাসিও লুলা ডি সিলভা। গতকাল রোববার অনুষ্ঠিত ফিরতি নির্বাচনে তিনি ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন।
কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটি (এক্সকো) এবং অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।