বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিবেশী ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
নিষেধাজ্ঞা
রাশিয়া বুধবার জানিয়েছে, তারা মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তারা জানায়
ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এছাড়া ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় আরো দুই শ’ লোককে অন্তর্ভূক্ত করা হয়েছে ইউক্রেনে রুশ হামলার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'আমাদের মিত্র এবং আমাদের অংশীদারদের নিয়ে একসাথে, আমরা পুতিনের জন্য যন্ত্রণা বৃদ্ধি করতে এবং রাশিয়ার অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরো বাড়াতে অর্থনৈতিক খরচ বাড়ানো অব্যাহত রাখব।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রস্তাবে এবার রাশিয়ান কয়লা আমদানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন নতুন করে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার আওতায় প্রেসিডিন্ট পুতিনের দু’কন্যা ছাড়াও দেশটির সবচেয়ে বড় ব্যাংকও থাকছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সাথে বৈঠক করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আমেরিকা যাওয়ার আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা আভাস দিয়েছিলেন, ওই বৈঠকে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।
ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আফগানিস্তানে তালেবান আত্শীয় পুরুষ সঙ্গী ছাড়া নারীদের বিমান ভ্রমণ বন্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিমান পরিবহন কর্মকর্তারা এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা একটি জঘন্য পদক্ষেপ।