যুক্তরাষ্ট্র নববর্ষের আগের দিন দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার ৮টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। শুক্রবার এই ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।
- মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৮২ পেলেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী
- * * * *
- ইবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ, 'ডি' ইউনিট ২৯ মার্চ
- * * * *
- মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু
- * * * *
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়
- * * * *
- সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি
- * * * *
নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের জেরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। সোমবার ইসরাইলের মন্ত্রিসভার এক বৈঠকে এই এই নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর সাবেক ডিজি ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়া হয়েছে।
চীনের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপরে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটিকে ‘জাতীয় সমস্যা’ এবং ‘বিব্রতকর’ বলে বর্ণনা করেছে বিরোধী দল বিএনপি।
পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি।
রাশিয়ার একটি বেসরকারি সেনা কনট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেয়ার নজির আছে। অন্যান্য দেশও এমন নিষেধাজ্ঞা দেয়। যেমন এবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এলিট ফোর্স র্যাব ও এর কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেয়ার ইস্যুটিকে বাংলাদেশের উপর আমেরিকার ‘চাপ সৃষ্টি’র কৌশল হিসেবে দেখেন একজন বিশ্লেষক।এর পেছনে চীন ও রাশিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, কোয়াড নামের এক জোটে যোগ দিতে বাংলাদেশের অস্বীকৃতি- এমন নানা কারণে আমেরিকার দৃষ্টিভঙ্গি বদলের একটি যোগসাজশ রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রে পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অধ্যাপক ইফতেখার আহমেদ।
'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন।