রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) মারা গেছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।