নিহ

বিমান দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান সস্ত্রীক নিহত

বিমান দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান সস্ত্রীক নিহত

এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।’আইএএফ জানায়, তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ বিমানটি নামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

নাইজেরিয়ায় বাসে অগ্নিসংযোগ, নিহত ৩০

নাইজেরিয়ায় বাসে অগ্নিসংযোগ, নিহত ৩০

নাইজেরিয়ায় বাসে বন্দুকধারীদের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে মারা গেছেন অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার দেশটির সকোটো রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ক্রমবর্ধমান অনিরাপত্তার আরেকটি ঘটনা।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নীলফামারীর সদরের মনসাপাড়ায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার(৮ডিসেম্বর) সকালে সদর উপজেলার বৌ বাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।

সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের শুকদেব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২ গ্রামবাসী

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২ গ্রামবাসী

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন গ্রামবাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা 'ভুল করে' এই হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায়।

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হ‌য়ে‌ছেন।  তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ২৫, অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।