ভারতের কেরালায় জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের। গণমাধ্যমটি জানিয়েছে, কনসার্ট চলার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে অন্তত ৬০ ব্যক্তি আহত হয়েছেন।
নিহ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ জন।
ফেনীর ফুলগাজীতে পিকআপ চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের টহলগাড়ি উল্টে বিতান বড়ুয়া নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে । নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পটুয়াখালীর পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালের জেটিতে কাজ করার সময় পা পিছলে নদীতে পড়ে সাইফুল হাওলাদার (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটে উপজেলার ভাণ্ডাব ও বান্দিয়া এলাকায়।
চুয়াডাঙ্গা শহরতলীর হাতিকাটা এলাকায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ট্রাক খাদে পড়ে চালক মনু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার গোলজার আহম্মেদ।