রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
নেপালে
নেপালের কাস্কি জেলার পোখারায় ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি চারজনের এখনও খোঁজ মেলেনি।
নেপালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। আর এটিই হচ্ছে হিমালয়ান দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণহানিকর বিমান দুর্ঘটনা।
৭২ জন যাত্রী ও ক্রু নিয়ে নেপালের একটি বিমান পোখারা বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে আরো লাশ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।
ভারতেই আগেই নেপালের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার কার্যক্রম শুরু করে দিয়েছে চীন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়।
নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন সাবেক কমিউনিস্ট বিদ্রোহীদের নেতা পুষ্পকমল দাহাল।রোববার তার সাবেক প্রতিপক্ষ এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলের সমর্থনে প্রধানমন্ত্রী হন তিনি
আবারো কেঁপে উঠল ভারতের দিল্লি এবং পাশের এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প হয় দিল্লিতে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।
নেপালে প্রবল ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছে। এই ভূমিকম্প দিল্লিসহ উত্তর ভারতের একাংশেও অনুভূত হয়েছে। নেপালের যে এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীও।
ক্ষুধার রাজ্যে আরো পতন ভারতের। বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা জিএইচআই) বলছে, ২০২২-এ বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০৭তম স্থানে। গত বছর, এই তালিকায় ভারতের স্থান ছিল ১০১। অর্থাৎ, এক বছরের মধ্যে ভারত ক্ষুধাসূচকে নেমেছে অনেকটাই।
তুমুল বৃষ্টিপাতের কারণে নেপালের আচ্ছাম জেলায় সৃষ্ট ভূমিধসে ১৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।