নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
- বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
- * * * *
- রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত
- * * * *
- যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
- * * * *
- ২৫ লাখ বছর পুরোনো বিড়ালের ফসিল মিলল তুর্কি জাদুঘরে
- * * * *
- শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি: পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও পরিবর্তন
- * * * *
নড়াইল
নড়াইল নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন।
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ নারীসহ ১২ জন আহত হয়েছেন।
নড়াইলের লোহাগড়ায় পৃথক মামলায় ছয় মাস, আট মাস এবং নয় মাসের সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের নেতা এ এম আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এম আব্দুল্লাহসহ ১০ জন আহত হয়েছেন।
নড়াইলে হত্যা মামলায় সালাম শেখ নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ব্রিটিশ আমল থেকে বসবাস করছি এ ভিটা মাঁটিতে কখনো কোন ঝগড়া করিনি কারো সাথে একটা মেয়ে দুটি ছেলে তারা লেখা পড়া শিখে বড় হয়েছে কারো সাথে কোন মনমালিণ্য নেই আমাদের তাহলে আমাদের কে মারতে চেয়েছিলো আমি বুঝে উঠতে পারছি না- এমনটাই বলছিলেন বাড়ির মালিক।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমি নিয়ে সালিশ চলাকালে দলিল লেখক মো. বরকত শেখ (৬০) ওরফে সাহেব আলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আকরামুল আলম (৫৫)।