বহুল প্রতিক্ষীত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করায় মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
পদ্মা সেতু
পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল সোমবার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন বাঙালি জাতি পারে। তিনি প্রমাণ করেছেন বাঙালি কখনো মাথা নত করে না।
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল যে আজ রোববার ভোর ৬টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। প্রথম সুযোগেই সেতু পার হওয়ার জন্য রাত থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি।
‘পদ্মা সেতু উদ্বোধন’ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করার পর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির সমাবেশস্থলে এ আনন্দ র্যালি করেন বিড়ি শ্রমিকরা।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন।
বহু আকাক্সিক্ষত স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনী সমাবেশে যোগ দিতে ভোর থেকে লাখো মানুষের ঢল নামে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে। বিশেষ করে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেতুর উদ্বোধন প্রত্যক্ষ করতে আগেভাগেই সমাবেশস্থলে এসে হাজির হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট, ইস্পাত ও লোহার একটি ভৌত অবকাঠামো নয়; এটি জাতির গর্ব, সম্মান ও যোগ্যতার প্রতীক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর পরই টোল দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।