দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র
ডিসেম্বরের ৬ তারিখকে একটি ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিরোধপূর্ণ বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধান করে বাংলাদেশ ও ভারত এক অনুকরণীয় সম্পর্কের দৃষ্টান্ত তৈরি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার তিনি বলেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ‘সারা পৃথিবীর সব দেশ, এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসঙ্ঘে সব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মিয়ানমারের ওপর আরো চাপ পড়বে তাদের লোকগুলো ফেরত নেয়ার জন্য।’
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশল কী হবে তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে ফ্রান্স দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। ফরাসি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব যাতে এই সঙ্কট স্থায়ী সমাধানের মাধ্যমে শেষ হয়।